শিরোনাম
প্রতিবেদক | ২৩:৩৬, এপ্রিল ১৫, ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ১জনের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম নগরের নিমতলা এলাকার ৩০ বছর বয়সি নারী।এছাড়া চট্টগ্রামে পরীক্ষা করা নোয়াখালীর সেনবাগের বাসিন্দা ৪০ বছর বয়সি একজন পুরুষও মারা গেছেন।
বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে এ তথ্য জানান চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির।
তিনি জানান, আজ করোনা আক্রান্ত ৬ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও নতুন করে আনোয়ারায় ৩০ বছর বয়সি এক যুবক, পটিয়া উপজেলার কাগজি পাড়া এলাকার এক নারী (৪৫) ও নগরের চকবাজার থানার দামপাড়া পুলিশ লাইন ২ জন পুরুষ বয়স যথাক্রমে (২৫) ও (২৬ )বছর করোনায় আক্রান্ত।
সবমিলিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে, চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন।
আজ নতুন আক্রান্তদের মধ্যে দুই পুলিশ সদস্য রয়েছে বলে জানা গেছে।
এছাড়া একজন নোয়াখালীর বাসিন্দাসহ মোট ৬ জন। চট্টগ্রামে ৫ জনের মধ্যে একজন আগে মৃত্যু হয়েছে। আজ রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি নগরীর নীমতলার বাসিন্দা বলে জানা গেছে।
চট্টগ্রামে আক্রান্ত নতুন ৫ জন হল-আনোয়ার ৪০, পটিয়া, ৪৫- দামপাড়া ২৬,২৫ (পুলিশ) এবং নিমতলা ৩০ (মৃত্যু)। এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হল।
Developed By Muktodhara Technology Limited