শিরোনাম
প্রতিবেদক | ১৭:০৮, মে ১৫, ২০২০
চট্টগ্রামে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনায় জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী নেতৃত্বে শুক্রবার (১৫মে) নগরীর বন্দর, পতেঙ্গা , ইপিজেট, হালিশহর, পাহাড়তলী, অলংকার, কর্ণেল হাট, সিটি গেইট, আকবরশাহ এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
এ সময়, করোনা পরিস্থিতিতে, এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে মুদির দোকানে ভোগ্যপণ্যের মূল্য তালিকা না টাঙ্গানো , ফলের দোকানে মূল্য তালিকা না টাঙ্গানো, অধিক মূল্যে ফল বিক্রি করার অপরাধে এবং শপিংমল গুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, কাপড়ের দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব বজায় না রেখে কাপড় বিক্রি করার অপরাধে ব্যবসায়ীদের জরিমানা করা হয়।
এছাড়া, নগরীর সিটি গেইট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে পরিবহনে তল্লাশি চালানোর সময় , সামাজিক দূরত্ব বজায় না রেখে, গণপরিবহন চালকেরা নিষেধাজ্ঞা অমান্য করে, বৈআইনি ভাবে প্রাইভেট কার ও মাইক্রোবাসে যাত্রী বহন করার অপরাধে যাত্রী ও চালকদের ১০ টি মামলায় মোট ১০,৯৫০ টাকা (দশহাজার ,নয়শত, পঞ্চাশ টাকা) প্রায় ১১ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
Developed By Muktodhara Technology Limited