শিরোনাম
প্রতিবেদক | ০১:৪৪, মে ১৬, ২০২০
দূর্দিনে আপদে যিনি কর্মী তথা এলাকার জনগণের খবর নেন তিনিই প্রকৃত নেতা এবং জনপ্রতিনিধি। দেশের চলমান করোনকালীন দুঃসময়ে রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়ানোর মধ্য নিয়ে মানবিকতার যেমন লালন করা হয় তেমনি নেতার প্রকৃত দায়িত্বও পালন হয় বলে দাবী করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
শুক্রবার (১৫মে) নগরীর আগ্রাবাদে পাঠানটুলি ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাদের কর্তৃক নেতাকর্মী ও এলাকার সুবিধা বঞ্চিত মানুষদের জন্য ত্রাণ বিতরণকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় মেয়র নাছির আরও বলেন, আবদুল কাদের তৃণমূল থেকে রাজনীতি করে উঠে এসে আজ জনপ্রতিনিধি হয়েছেন। তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ এবং দলের প্রতি ভালবাসা আছে বলেই তিনি সকল বিপদে আপদে কর্মীদের পাশে থাকেন। মানুষের মুখে হাসি ফোঁটানোর রাজনৈতিক দর্শনকে লালন করেই তিনি জনগণের সাথে আছেন। অন্যদেরকেও এভাবে এগিয়ে আসতে হবে।
মেয়র নাছির আরও বলেন, কে বড় কে ছোট সেটা বড় কথা নয়। দেশের এমন দূর্যোগপূর্ণ সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এ সমস্যার মোকাবেলা করতে হবে বলে মেয়র দাবী করেন।
উক্ত সভায় পাঠানটুলি ওয়ার্ড ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Developed By Muktodhara Technology Limited