image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর কনভেনশনে ডা.সুকান্ত গভর্ণর, আল সাদাত দোভাষ প্রথম ভাইস জেলা গভর্ণর ও শামসুদ্দিন সিদ্দিকী দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর নির্বাচিত

প্রতিবেদক    |    ১৮:১৯, মে ১৬, ২০২০

image

বাঁ থেকে যথাক্রমে গভর্ণর ডা.সুক্তান্ত, ১ম ভাইস গভর্ণর আল সাদাত দোভাষ ও ২য় ভাই গভর্ণর শামসুদ্দিন সিদ্দিকী

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ বি৪ এর ২৩ম জেলা কনভেনশন নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ ভবনে অনুষ্ঠিত হয়।

শনিবার (১৬মে) সকাল ১০টা থেকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে একটানা বিকাল ৩টা পর্যন্ত এ কনভেনশনের শুধুমাত্র ডেলিগেট সেশনটি অনুষ্ঠিত হয়।

বর্তমান জেলা গভর্ণর লায়ন কামরুন মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কনভেনশনে ডেলিগেটদের প্রদত্ত ভোটে লায়ন ডা.সুকান্ত ভট্টাচার্য এমজেএফ আগামী ২০২০-২১ সেবা বর্ষের জন্য জেলা গভর্ণর নির্বাচিত হয়েছেন। 

কনভেনশনে ডেলিগেটদের প্রদত্ত ভোটে লায়ন আল সাদাত দোভাষ এমজেএফ আগামী সেবা বর্ষের জন্য প্রথম ভাইস জেলা গভর্ণর নির্বাচিত হয়েছেন।

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর বিধি অনুযায়ী দ্বিতীয় ভাইস জেলা নির্বাচনে অংশ নিয়ে গভর্ণর টিমের সদস্য অর্থ্যাৎ দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর নির্বাচিত হতে হয়। এতে এবারের কনভেনশনে দুজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে সেন্ট্রাল লায়ন্স ক্লাবের লায়ন শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ ১৮২ ভোট পেয়ে দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধি অগ্রণী লায়ন প্রসূন কুমার বড়ূয়া এমজেএফ পেয়েছেন ৮২ ভোট।

নির্বাচিত এ লায়ন নেতৃবৃন্দ ১ জুলাই, ২০২০ তাদের সেবা বর্ষের দায়িত্বভার গ্রহণ করবেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image