image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

আবারও চট্টগ্রামের গেটলক

প্রতিবেদক    |    ২২:১৮, মে ১৭, ২০২০

image

ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আবারও চট্টগ্রাম নগরীতে যানবাহনের প্রবেশ ও বাহির হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

রোববার (১৭মে) সিএমপি’র জনসংযোগ বিভাগ থেকে জানানো হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অদ্য সন্ধ্যা ৬টা থেকে মহানগরীতে সকল প্রকারের যানবাহন প্রবেশ ও বাহির হওয়া নিয়ন্ত্রণ করবে পুলিশ।

সিএমপির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোন ব্যক্তি বা পরিবহণ একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত যাতে চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ বা বা‌ইরে যেতে না পারে সেজন্য রোববার সন্ধ্যা থেকে নগরীর বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট জোরদার করা হয়েছে।

জরুরী সেবা ও রপ্তানি পণ্য সরবরাহ কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন সমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।

এ অবস্থায় যথোপযুক্ত কারণ ব্যতীত কোন ব্যক্তি বা যানবাহন নগরীতে প্রবেশ ও বের হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়ন্ত্রিত চলাচলের ক্ষেত্রে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে পুলিশ।

সিএমপি কর্মকর্তারা জানান, চট্টগ্রামে করোনা সংক্রমণ আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে। সড়কে যানবাহন এবং জনসমাগম বেড়ে যাওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে। 

এর আগে সিএমপি ৮ এপ্রিল এ ধরণের একটি ঘোষণা জারি করেছিল। কিন্তু ধীরে ধীরে তা শিথিল হয়ে যায়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image