শিরোনাম
প্রতিবেদক | ২০:৫৮, মে ২২, ২০২০
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের আওতাধীন ৩শ মসজিদের প্রায় ১১শ খতিব ,ইমাম ও মুয়াজ্জিনবৃন্দের জন্য ঈদুল ফিতর উপলক্ষে উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক’র পক্ষ থেকে বিতরণ করা হয় ঈদ উপহার সামগ্রী।
বর্তমানে বিশ্বব্যাপী বিরাজমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালে খতিব, ইমাম ও মুয়াজ্জিনবৃন্দের পাশে দাঁড়িয়েছে সিএমপি’র উত্তর বিভাগ। সকলের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেয়ার এ আয়োজনে সামাজিক দূরুত্ব বজায় রেখে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া উক্ত বিভাগের পক্ষ থেকে প্রতিদিন প্রায় ৫শ জন রোজাদারের মধ্যে প্যাকেট ইফতার বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণকালে উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, আমরা করোনা দূর্ভোগে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পুলিশ জনগণের বন্ধু ও সেবক সে কথা আমরা বিশ্বাস করি বলেই আমাদের এ মানবিক প্রচেষ্টা। আগামীতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Developed By Muktodhara Technology Limited