image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

চট্টগ্রামে কারারক্ষী করোনা আক্রান্ত

প্রতিবেদক    |    ১৫:২৮, মে ২৭, ২০২০

image

চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

আক্রান্ত কারারক্ষী হলো লক্ষীপুর জেলার আব্দুর রহমান (২৮)

জানা যায়, ৩/৪দিন শরীরে প্রচন্ড জ্বর থাকায় গত ২৩ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আব্দুর রহমান। ২৪মে মেডিকেল কর্তৃপক্ষ তার করোনা টেস্টের স্যাম্পল নেয়।২৬মে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বর্তমানে আক্তান্ত কারারক্ষী আব্দুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন ওয়ার্ডের ১৩নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।

জানতে চাইলে আক্রান্ত কারারক্ষী আব্দুর রহমান বলেন, আমি ২৩ তারিখে তখন ডিউটিতে ছিলাম। এর আগে থেকেই আমার শরীরে জ্বর ছিল। সেদিন বেশী খারাপ লাগাতে আমি বসে বসে ডিউটি করছিলাম। হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে সহকর্মীরা মেডিকেলে নিয়ে আসেন। মঙ্গলবার (২৬ মে) রাতে জানতে পারলাম আমার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

বুধবার (২৭মে) আক্রান্ত কারারক্ষীকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হবে বলে তিনি জানান।

এদিকে, কারাগারে বন্দীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এ খবর শুনে। কেননা, এ কারারক্ষী এতদিন বন্দীদের কাছাকাছি থেকেই দায়িত্ব পালন করেছেন।অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়লে তা সামলানোও কিছুটা কষ্টসাধ্য হবে বলে অভিমত তাদের।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেনের মোবাইলে একাধিকার ফোন করেও রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image