image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

শীতাতপ নিয়ন্ত্রিত ৩০ বেড, থাকবে সেন্ট্রাল অক্সিজেন

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে উদ্বোধন হলো লায়ন্স করোনা সাপোর্ট সেন্টার

ডেস্ক    |    ১৪:১৬, জুন ১৮, ২০২০

image

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর গভর্নর লায়ন কামরুন মালেক বলেছেন, ভয়াবহ এক দুর্দিন চলছে। করোনাভাইরাসের আঘাতে আমাদের সবকিছুই লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। তছনছ করে দিচ্ছে আমাদের অনেককিছু। তবে ভয়াল এই করোনা লায়ন সদস্যদের মানবতাবোধ নষ্ট করতে পারেনি। এতে করে এই দুর্দিনে লায়ন সদস্যরা চুপ করে থাকতে পারেননি। মানবতাবোধের এই তাড়না থেকেই লায়ন সদস্যরা চট্টগ্রামের মানুষের চিকিৎসা সুবিধায় কিছুটা হলেও ভূমিকা রাখার উদ্যোগ নিয়েছে। আর এই উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩০ বেডের লায়ন্স করোনা সাপোর্ট সেন্টার গড়ে তোলা হলো।

লায়ন কামরুন মালেক বুধবার (১৭জুন) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩০ বেডের লায়ন্স করোনা সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথির ভাষন উপরোক্ত কথাগুলো বলেন।

লায়ন কামরুন মালেনক, চট্টগ্রামের মানুষের চিকিৎসা প্রাপ্তির সুযোগ সম্প্রসারণের লায়ন্স সদস্যদের এই উদ্যোগে বিশেষভাবে সহায়তা করায় দৈনিক আজাদীকে ধন্যবাদ জানান।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা কমিটির ভাইস প্রেসিডেন্ট লায়ন এস এম মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে লায়ন কামরুন মালেক আরো বলেন, সেবার জগতে বিশ্বের সবচেয়ে বড় সংগঠন হচ্ছে লায়ন্স ক্লাব। পৃথিবীর ২১০টিরও বেশি দেশে চৌদ্দ লাখেরও বেশি লায়ন সদস্য সেবার জগতে নিজেদের সামর্থানুযায়ী কাজ করে যাচ্ছেন। চট্টগ্রামেও আড়াই হাজারেরও বেশি লায়ন্স সদস্য এবং দেড় হাজারেরও বেশি লিও সদস্য সেবার জগতে ভূমিকা রাখছেন। লায়ন্স সদস্যের এই সেবার মানসিকতাই করোনাকালে আমাদেরকে বিশেষ এই উদ্যোগ নিতে সাহসি করে তোলে। তিনি বলেন, দৈনিক আজাদী এগিয়ে এসে আমাদের জন্য কাজটি সহজ করে দেয়।

লায়ন কামরুন মালেক চট্টগ্রামের লায়ন এবং লিও সদস্যদের ধন্যবাদ দিয়ে বলেন, আমার আহ্বানে সাড়া দিয়ে লায়ন সদস্যরা যেভাবে এগিয়ে এসেছেন তা অতুলনীয়। মাত্র দিন কয়েকের মধ্যেই আমাদের প্রত্যাশিত তহবিল তৈরি হয়ে যায়। যা দিয়ে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে আমরা ৩০ বেডের এই করোনা সাপোর্ট সেন্টার গড়ে তুলতে সক্ষম হয়েছি। এই সেন্টারে সর্বস্তরের মানুষ সেবা পাবেন। লায়ন্স সদস্যদেরও প্রয়োজন হলে এখানে সেবা পাওয়া যাবে।

লায়ন কামরুন মালেক চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে এমন একটি সুযোগ দেয়ার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, মা ও শিশু হাসপাতাল এভাবে এগিয়ে না আসলে আমাদের পক্ষে লায়ন্স করোনা সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠা বেশ কঠিন হতো। তিনি চট্টগ্রামের মানুষের চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত আস্থার জায়গায় থাকা মা ও শিশু হাসপাতাল করোনা চিকিৎসায়ও মানুষের অন্যতম অবলম্বন হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার রেজাউল করিম আজাদ লায়ন্স সদস্যদের ধন্যবাদ দিয়ে বলেন, লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে মূলত চট্টগ্রামের করোনা চিকিৎসায় বড় ধরনের ভূমিকা রাখা হলো। তিনি লায়ন্স গভর্নর কামরুন মালেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের এই উদ্যোগ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানুষের দান অনুদানে গড়ে উঠা এই হাসপাতালে লায়ন্স সদস্যদের এই উদ্যোগ মানুষকে উৎসাহিত করবে।

রেজাউল করিম আজাদ বলেন, লায়ন্স করোনা সাপোর্ট সেন্টারে কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত ৩০ বেড থাকবে। প্রতিটি বেডেই হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ নেটওয়ার্ক থাকবে। এতে এসব বেডের রোগীরা সার্বক্ষণিক হাইফ্লো অক্সিজেন সরবরাহ পাবে। এইচডিইউ মানের কিছু বেডও রাখা হয়েছে এই সেন্টারে। এখানে কোন রোগী অবস্থা গুরুতর হলে তাকে প্রয়োজনীয় আইসিইউ সাপোর্টও হাসপাতাল থেকে দেয়া হবে। তিনি বলেন, ফলে ৩০ বেডের লায়ন্স করোনা সাপোর্ট সেন্টারে কার্যতঃ পরিপূর্ণ একটি হাসপাতালের সুবিধাই থাকবে। তিনি ভবিষ্যতেও লায়ন্স সদস্যদের সেবার ক্ষেত্রে মা ও শিশু হাসপাতালকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ফার্স্ট ভাইস গভর্নর (ইলেক্ট) লায়ন আল সাদাত দোভাষ, কেবিনেট সেক্রেটারি লায়ন জি কে লালা, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, জিএমটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন জাফরুল্লাহ চৌধুরী, আরসি হেডকোয়ার্টার লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, লিও ক্লাব চেয়ারম্যান ডাক্তার মেজবাহউদ্দিন তুহিন, লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন প্রেসিডেন্ট লায়ন হাসান আকবর, লায়ন আবু নাসের রনি, লিও ইসমাইল আলভী, দৈনিক আজাদীর সিনিয়র সাব এডিটর দিবাকর ঘোষ, মা ও শিশু হাসপাতালের পক্ষে ডোনার মেম্বার ইঞ্জিনিয়ার আলী আশরাফ, ইঞ্জিনিয়ার জাবেদ আফসার চৌধুরী, এডভোকেট আবসার উল্লাহ, এসএম কুতুবউদ্দিন, ডাক্তার কামরুন নাহার দস্তগীর, প্রফেসর ডা. অলক নন্দী, ডা. আশরাফুল করিম, ডা. সেফাতুজ জাহান, ডা. ফাহিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : দৈনিক আজাদী



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image