image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

জোবায়ের সৈয়দ পতেঙ্গা থানার নতুন ওসি

প্রতিবেদক    |    ১৮:১৫, জুলাই ১৫, ২০২০

image

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ জোবায়ের সৈয়দ পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদোন্নতি লাভ করেছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সিএমপি কমিশনার মাহবুবর রহমান কর্তৃক জারিকৃত অফিস আদেশে এ বদলীর কথা নিশ্চিত করা হয়।

সিএমপি সূত্র জানায়,পতেঙ্গা থানায় ওসি পদে পদায়ন করা হয়েছে কর্ণফুলী থানার ওসি (তদন্ত)মোহাম্মদ জোবায়ের সৈয়দকে। তিনি এই প্রথম ওসি পদে কোনও থানায় দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

কর্ণফুলীতে ওসি তদন্ত থাকাকালীন বেশ কিছু সফল অভিযান পরিচালনাকারী এ কর্মকর্তা ইতোমধ্যে প্রশাসনে সকলের প্রশংসা অর্জন করেছেন।

উল্লেখ্য, এ অফিস আদেশে মোট তিনজন ওসির রদবদল ঘটেছে। বাকী দুই কর্মকর্তা হলেন সাত মাস আগে সিলেট রেঞ্জে বদলি হওয়া বন্দর থানার ওসি সুকান্তের জায়গায় পদায়ন করা হয়েছে ইপিজেড থানার ওসি মীর নুরুল হুদাকে। তার স্থলে ওসি পদে আসছেন পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image