image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

নাজমুল কবির খোকনের সুস্থতা কামনায় বন্ধন লিও ক্লাবের দোয়া মাহফিল

প্রতিবেদক    |    ১৯:০৬, জুলাই ১৬, ২০২০

image

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর সুপরিচিত লায়ন সদস্য, লিও জেলা পরিষদের প্রাক্তন সভাপতি, তথ্য প্রযুক্তির শিক্ষক লায়ন নাজমুল কবির খোকনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে লিও ক্লাব অব চিটাগাং বন্ধন।

বৃহস্পতিবার (১৬জুলাই) বিকাল ৫টায় নগরীর আগ্রাবাদস্থ হাজীপাড়া ফয়যুন মাদিনাতুল মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে লায়ন্স জেলার অন্যতম আরও দুই সদস্য প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন আনিসুল হক এবং লিও জেলার প্রাক্তন সহ-সভাপতি লায়ন কাশেম শাহ সহ অসুস্থ অন্যান্য সদস্যদের জন্যও বিশেষ দোয়া করা হয়।

ফয়যুন মাদিনাতুল মাদ্রাসার শিক্ষার্থীদের কোরান তেলওয়াত, খতমে বোখারী শরীফ, দরূদ, মিলাদ, কেয়াম শেষে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আবদুল হালিম মানিবক। মোনাজাতে মহামারী করোনা থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়। লায়ন লিও পরিবারের সকল সদস্যদের সুস্থতা ও আরোগ্য লাভে সকলের নিকট দোয়া কামনা করা হয়।

এসময় বন্ধন লায়ন্স ক্লাবের সেক্রেটারী আবু তাহের, ট্রেজারার আবুল খায়ের, বন্ধন লিও ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মারুফ, সেক্রেটারী ইমাম হোসেন উপস্থিত ছিলেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image