শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৭:৫৪, সেপ্টেম্বর ১০, ২০২০
চট্টগ্রামের মানব পাচারের হোতা ও বহুমামলার আসামী ইফতেখার আহম্মদ খান ৪০ (প্রকাশ ননি)কে গ্রেপ্তার করেছে সিআইডি।
গ্রেপ্তার হওয়া ইফতেখার আহম্মদ খান ৪০ (প্রকাশ ননি) চট্টগ্রামের মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের কাজী বাড়ীর মৃত সালেহ আহম্মদ খানের পুত্র।
বৃহস্পতিবার তাকে নগরীর খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ননি রেয়াজউদ্দিন বাজারের চৈতন্য গলির চৌধুরী ভিলায় বসবাস করতো।
এ মানব পাচারকারী নিজেকে আর,এ,কে কনসালটেমি নামক কোম্পানীর পরিচালক দাবী করতো।
তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে সিইআইডি ও খুলশী থানা সূত্রে জানা গেছে।অ
গ্রেপ্তারের পর খুলশী থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে বৃহস্পতিবার (নং-০৯) মামলা দায়ের করেছে পুলিশ।
Developed By Muktodhara Technology Limited