image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

চট্টগ্রামে ৩২নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ : মুক্তির দাবী ও নিন্দা বিএনপির

প্রতিবেদক    |    ১৯:৫৬, সেপ্টেম্বর ১০, ২০২০

image

উচ্চ আদালতের জামিনে থাকা চট্টগ্রাম মহানগরের আওতাধীন বায়েজিদ ও চান্দগাঁও থানা বিএনপি ৩২ নেতাকর্মী নিন্ম আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামে এ জামিন বাতিল ও কারাগারে প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রামের বায়েজিদ ও চাঁন্দগাও থানায় দা‌য়েরকৃত দু’টি মামলায় হাইকোর্টে জামিনে থাকার পর আদালতে আত্বসমর্পণ করলে ব‌য়ে‌জিদ থানা বিএন‌পির সভাপ‌তি আবদুল্লাহ আল হারুনসহ ৩২ জন নেতাকর্মী‌ জা‌মিন বা‌তিল ক‌রে আদালত। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয় পুলিশী ভ্যানে করে।

এদিকে ‌নেতাকর্মী‌দের আত্নসমার্প‌নের খবর পে‌য়ে তা‌দের খোঁজ খবর নি‌তে আদালতে উপ‌স্থিত থা‌কেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির সভাপ‌তি ডাঃ শাহাদাত হো‌সেন, সাধারণ সম্পাদক আবুল হা‌শেস বক্কর, সি‌নিয়র সহ সভাপ‌তি আবু সু‌ফিয়ান।

এ সময় নেতৃবৃন্দ আবদুল্লাহ আল হারুনসহ ৩২ জন নেতাকর্মী‌ জা‌মিন বা‌তিল করার ঘটনা তীব্র নিন্দা ও প্র‌তিবাদ জানান এবং অ‌বিল‌ম্বে তা‌দের নিঃশর্ত মু‌ক্তির দা‌বি জানান।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image