শিরোনাম
প্রতিবেদক | ১৮:০৯, অক্টোবর ৮, ২০২০
চট্টগ্রাম জেলা তথ্য অফিসের উদ্যোগে নগরীর দক্ষিণ হালিশহর বেড়িবাঁধ সংলগ্ন জেলেপল্লীতে উঠান বৈঠক সম্পন্ন হয়।
বৃধবার (৭ অক্টোবর) এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিস, চট্টগ্রামের উপপরিচালক মোঃ সাঈদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসপ্তক এর প্রধান নির্বাহী লিটন চৌধুরী, বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বপ্নিল ব্রাইট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোঃ আলী সিকদার এবং কমিউনিটি নেত্রী জোসনা রানী দাস ।
বক্তাগণ ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সরকারের সাফল্য, অর্জন ও লক্ষ্যসমূহ জনগণকে অবহিত করে উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রচার কার্যক্রম আরো জোরদারকরণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মুজিববর্ষের কথামালা, করোনা প্রতিরোধে করনীয়, শিক্ষার বিস্তার, শিশু মৃত্যুহার কমানো এবং দারিদ্র হ্রাসকরণের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরা হয়।
এছাড়া নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশু মৃত্যুহার ও জন্মহার কমানো, গরিব মানুষের জন্য শৌচাগার ও স্বাস্থ্য সুবিধা প্রদান এবং শিশুদের টিকাদান কার্যক্রম বিষয়ে সরকারের উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।
উঠান বৈঠক শেষে ফেস্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়।
Developed By Muktodhara Technology Limited