শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৫:৪৬, অক্টোবর ১৪, ২০২০
৫১তম বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম বিএসটিআই।
বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউস হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএসটিআইয়ের উপ-পরিচালক মো.শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সহ:বিভাগীয় কমিশনার মো.মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ক্যাব সভাপতি এস.এম নাজের, অতিরিক্ত জেলা প্রশাসক আবু হাসান ছিদ্দিক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার এর পরিচালক (চট্টগ্রাম) ইঞ্জিনিয়ার সেলিম রেজা, ক্যাব দক্ষিণের সভাপতি আবদুল মান্নান, পাঁচলাইশ থানা ক্যাব সেলিম জাহাঙ্গীর।
সভায় বক্তারা পণ্যের গুণগত মান বজায় রেখে পরিবেশ ও মানবদেহের সুস্থতা রক্ষায় সবাইকে সচেষ্ট হওয়ার আহবান জানান। সেই সাথে পণ্য ক্রয়ে গুণগত মান যাচাই বাছাই করে নেয়ার জন্য ভোক্তাদেরও সচেতন হওয়ার আহবান জানানো হয়।
বিশ্ব মান দিবসের এবারের প্রতিপাদ্য "পৃথিবী সুরক্ষায় মান" এর বাস্তবতা তুলে ধরতে অনুষ্ঠানে নানা আয়োজন ছিল চোখে পড়ার মতো। বিশ্ব মান দিবসে ক্রেতা-বিক্রেতা উভয়কে আন্তরিক ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ হওয়ার আহবান ছিলো এবারের মান দিবসের সভায়।
Developed By Muktodhara Technology Limited