শিরোনাম
প্রতিবেদক | ১৭:২৮, অক্টোবর ২২, ২০২০
সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি আর বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক স্পট রেলওয়ে স্টেশন, লালদিঘীপাড়, সিআরবি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রাম জেলা প্রশাসন, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এর যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান।
এসময় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১০ জন, লালদিঘীপাড় এলাকা থেকে ৩ জন, সিআরবি এলাকা থেকে ২ জন মাদকসেবীকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পায় মোবাইল কোর্ট।
গাঁজা সেবন করে নেশাগ্রস্থ অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট বা বিরক্তিকর আচরণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক সুজল ত্রিপুরাকে ১০০ টাকা জরিমানা ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মোঃ সোহেল (৪০) কে ১০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মোঃ জহিরুল ইসলাম (৩১), মোঃ সোহাগ (৩০),মোঃ জাকির হোসেন (২৮), মোঃ মনির (২৫), মোঃ সোহেল (৩১), মোঃ বাদল মিয়া (৪০), মোঃ সুজন (২৫), মোঃ রুমন (৪০), মোঃ শুকুর আলী (৩০),বারাম শিকদার (৩৫), মোঃ সেলিম (২৪),যুবরাজ (২৩), প্রত্যেককে ১০০ টাকা জরিমানা ও ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও তাদের নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের উপকরণ, কলকি জব্দ করা হয়।
জব্দকৃত গাঁজা ও অন্যান্য উপকরণ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান ।
Developed By Muktodhara Technology Limited