image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

শিক্ষার্থী ও শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার কাজ করছে : শিক্ষা উপমন্ত্রী নওফেল

নিজস্ব প্রতিবেদক    |    ২১:৩৫, অক্টোবর ২৩, ২০২০

image

চট্টগ্রাম জেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অসচ্চল ও মেধাবী ৩ শত ৪২ শিক্ষার্থীকে জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে শিক্ষাবৃত্তি প্রদান করছে চট্টগ্রাম জেলা পরিষদ। 

শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী। 

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ভালো মানুষ হওয়ার জন্য ভালো মেধাই যথেষ্ঠ নয়। ভালো মানুষ হওয়ার জন্য নীতি নৈতিকতার বিকাশ ঘটাতে হবে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। নীতি নৈতিকতাহীন শিক্ষা দেশ ও সমাজের উপকারে আসে না।

শিক্ষা উপমন্ত্রী বলেন, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মূল্যবোধকে জাগ্রত করা। নৈতিক চরিত্রকে বিকশিত করা। ভালো ছাত্র হিসেবে পুরস্কার পাওয়া বড় কিছু নয়। ভালো পড়ালেখা করে দেশে ও সমাজের জন্য কিছু করতে পারাই বড় কথা। ছাত্রজীবনে দেশপ্রেম ও পরোপকারী হতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে শিখতে হবে বলে উল্লেখ করেন উপমন্ত্রী।

দক্ষতাভিত্তিক শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন হয় না উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী বলেন, সরকার কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন। কারিগরি শিক্ষায় অগ্রসর হওয়ার জন্য ভর্তির ক্ষেত্রে বয়স শিথীলযোগ্য করেছেন। কারিগরি শিক্ষা ব্যতীত দেশে-বিদেশে ভালো চাকরি পাওয়া অসম্ভব বলে মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম জেলা পরিষদ আজ ২০১৯-২০২০ অর্থ বছরে কলেজ ও মাদ্রাসা পর্যায়ে ২৩০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৮ হাজার এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৯৪ জনকে জনপ্রতি ১০ হাজার টাকা হারে ২৭ লাখ ৮০ হাজার টাকা শিক্ষাবিৃত্তি প্রদান করেছে। এসএসসি ও এইচএসসিতে যারা এ প্লাস প্রাপ্ত দরিদ্র ও অসচ্চল মেধাবী শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত আছেন তাদের এ শিক্ষাবৃত্তির আওতায় আনা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৫ সাল থেকে চট্টগ্রাম জেলায় গরীব অথচ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ১৪১ জন শিক্ষার্থীকে ১ কোটি ৩৪ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image