image

আজ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং

চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

নিজস্ব প্রতিবেদক    |    ১৫:০৬, অক্টোবর ৩১, ২০২০

image

'মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র' এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে এ উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সদর দপ্তরে মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী পুলিশ সুপার শামসুল আরেফিন'র সঞ্চালনায় জেলা পুলিশ সুপার এস.এম রশিদুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশের ভারপ্রাপ্ত সভাপত এডভোকেট সাধনময় ভট্টাচার্য।

বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে। সবার সুবিধার্থে এখন প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং চালু করা হয়েছে।বিট পুলিশ দ্রুত ভুক্তভোগীদের পাশে দাঁড়াবে।

কমিউনিটি পুলিশিং ডে-২০২০ সভায় বিভিন্ন জেলা-উপজেলার কমিউনিটি পুলিশের জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশের সভাপতি ও সাধারণ সম্পাদকগন, চট্টগ্রাম জেলার প্রতিটি থানার পক্ষ হয়ে থানার প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্হিত ছিলেন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল’র সমাপনী বক্তব্যর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image