image

আজ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং

সাংবাদিক সরওয়ারকে পাওয়া গেছে সীতাকুন্ডের কুমিরায়

সীতাকুন্ড প্রতিনিধি    |    ২০:৫১, নভেম্বর ১, ২০২০

image

নিখোঁজ সাংবাদিক সরওয়ারের খোঁজ মিলেছে।

নিখোঁজের ৩ দিন পর রবিবার রাত ৮টার দিকে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের বড় কুমিরা বাজারের পার্শ্বে অন্ধকার জায়গায় অজ্ঞাত ব্যাক্তিরা সাংবাদিক গোলাম সারোয়ারকে অ্যাম্বুলেন্সে করে এনে ফেলে যায়।  এ সময় সাংবাদিক সারোয়ার প্রায় অজ্ঞান অবস্থায় ছিল।

৭ নং কুমিরা ইউনিয়নের ইউপি সদস্য আলাউদ্দিন জানান, একজন ব্যাক্তিকে অ্যাম্বুলেন্স থেকে ফেলে দিতে দেখে স্থানীয় কয়েকজন ব্যাক্তি তাকে উদ্ধার করে করে রাস্তার পাশে নূরুল আলমের ডেকোরেশনে রাখেন। তখন তিনি কিছুটা কথা বলতে পারছিলেন।

তিনি জানান, তাকে শারীরভাবে মারধর করা হয়েছে।  তবে কারা কি কারণে মেরেছে তিনি জানেন না। রাত সাড়ে ৮টার দিকে সিএমপির কোতোয়ালী থানার ওসির নেতুত্বে পুলিশের একটি টিম এসে সাংবাদিককে নিয়ে শহরের দিকে চলে যান।

সারোয়ার বলেছে তাকে একটি গাড়িতে ২/৩ ঘন্টা ধরে রেখেছে। পরে তিাকে অন্ধকারের মধ্যে ফেলে যায়।তিনি কেবল এতটুকুই বলতে পেরেছেন।

উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে নগরীর কোতোয়ালী থানার ব্যাটারী গলির বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের চট্টগ্রাম অফিসের রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল সিটি নিউজ এর সম্পাদক গোলাম সারোয়ার।

এর পর থেকে তার কোন সন্ধ্যান পাওয়া যাচ্ছিল না।  রাতেই এ নিয়ে জিডি করেন সূর্য়োদয়ের সহকারী সম্পাদক জুযায়ের সিদ্দিকী। চট্টগ্রামের সাংবাদিক সমাজ তার খোঁজ পেতে আন্দোলন চালিয়ে আসছিল।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image