শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ২২:৫৪, নভেম্বর ১, ২০২০
চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর( বিকাল ৩টায় নগরীর প্রেস ক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, উন্নয়ন অগ্রগতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যুবদলের নাম। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন ও অর্জনের বিশ্বস্ত ঠিকানা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এ সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে হতে হবে জাতীয়তাবাদের অতন্দ্র প্রহরী।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণস্পন্দন যুবদলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে দেশের গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। দেশ যে ক্রান্তিকাল অতিক্রম করছে, তা থেকে প্রিয় স্বদেশকে মুক্ত করতে হলে প্রয়োজন সাহসী ও সময়োপযোগী নেতৃত্ব। চট্টগ্রাম মহানগর যু্বদলের বর্তমান কমিটির নেতৃত্বে সকল কর্মসূচীর সফল বাস্তবায়ন করা গেলেই কাংখিত সাফল্য ধরা দেবে বলে তিনি দাবী করেন।
টুকু আরও বলেন, দেশ ও দলের এ দুঃসময়ে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকারের লাগামহীন সন্ত্রাস, দখল, গুম, খুন, ধর্ষণ, দুর্নীতি, অর্থ পাচার, রাজনৈতিক দমনপীড়ন এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে, তা থেকে দেশকে মুক্ত করতে হলে জীবন বাজি রাখা আন্দোলনের কোন বিকল্প নেই।
সমাবেশে মহানগর যুবদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন
Developed By Muktodhara Technology Limited