image

আজ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং

নালা-রাস্তা দখলমুক্ত করতে অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ অভিযান চসিক’র

নিজস্ব প্রতিবেদক    |    ২০:৩৮, নভেম্বর ৩, ২০২০

image

চট্টগ্রাম নগরীতে নালা ও রাস্তা দখলমুক্ত করতে অবৈধ বাজার উচ্ছেদে অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

মঙ্গলবার (৩ নভেম্বর) নগরীর আগ্রাবাদ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এক্সেস রোডের পার্শ্বের অবৈধ স্ল্যাব অপসারণ করা হয়। এছাড়া বেপারী পাড়া মোড়ে রাস্তা ও নালার জায়গা অবৈধ দখল করে গড়ে ওঠা কাচাঁবাজার উচ্ছেদ করা হয়। এক্সেস রোডের টিএন্ডটি কলোনী সংলগ্ন অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে ওঠা কাচাঁবাজার উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য রাস্তা ও ফুটপাতের জায়গা উম্মুক্ত করে দেওয়া হয়। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী অভিযানে নেতৃত্ব দেন। সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অভিযানে সহায়তা প্রদান করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image