image

আজ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং

সাংবাদিক নেতাদের কাঁধে ভর দিয়ে প্রেস ক্লাবে গোলাম সরওয়ার

নিজস্ব প্রতিবেদক    |    ১৬:৪৪, নভেম্বর ৪, ২০২০

image

শারীরিকভাবে পুরোপুরি ফিট না হওয়া সত্বেও সাংবাদিক নেতাদের কাঁধে ভর দিয়ে প্রেস ক্লাবে এসে নিজের অপহরণ ও নির্যাতন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার চেষ্টা করেছেন অপহৃত সাংবাদিক গোলম সরওয়ার।

বুধবার (৪ নভেম্বর) বিকাল ৩টার দিকে প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন।

এসময় গোলাম সরওয়ার বলেন, সম্প্রতি আমি কয়েকটি নিউজ করেছি। এসব নিউজের পর অজ্ঞাত সন্ত্রাসীরা আমাকে ফোনে হুমকি দিয়েছিল। তবে তারা কোন নিউজের জন্য হুমকি দিয়েছে তা তিনি স্পষ্ট করেননি। অপহৃত সাংবাদিক জানান, এই মূহুর্তে জীবন নিয়ে শংকিত। তাই আপাততে কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমায় জড়াতে চাই না।

অপহরণের পর সাংবাদিক ইউনিয়ন এবং সকল সাংবাদিকদের আন্দোলন করে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান।

তবে প্রেস ক্লাবে আসলেও তিনি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন। অতিরিক্ত শারীরিক নির্যাতনের ফলে এখনও দাঁড়াবার মতো অবস্থায় নেই।

এসময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক ম. শামসুল ইসলাম, রতন কান্তি দেবাশিষসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image