শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৮:৪৭, নভেম্বর ৪, ২০২০
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের লক্ষে এক প্রস্তুতি সভা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
বুধবার ( ৪ নভেম্বর) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রস্তুতি সভায় আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকাল ৩ টায় ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংসগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য তিনি আহবান জানানো হয়।
Developed By Muktodhara Technology Limited