শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ২২:২৭, নভেম্বর ৪, ২০২০
দেশ এবং জনগণকে ভালবাসতেন বলেই তিনি দল মত নির্বিশেষে সকলের বাবু ভাই হতে পেরেছিলেন। চট্টগ্রাম তথা আনোয়ারার মানুষের কাছে বাবু মিয়া একটি প্রতিষ্ঠান, একটি গর্বের নাম ছিল। মানুষের সুখে-দু:খে ছুটে যেতেন বলেই আমরণ সিক্ত হয়েছেন তাদের ভালবাসায়। সমসাময়িক রাজনীতি আখতারুজ্জামান বাবু তাই স্মরণীয় হয়ে থাকবেন চিরকাল। তাদের রাজনৈতিক দর্শন নীতি আদর্শ অনুসরণ করলে নতুন প্রজন্মের বিপথে যাওয়ার সুযোগ নেই বলে দাবী করেছেন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
বুধবার (৪ নভেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আখতারুজ্জামান বাবু’র ৮ম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মাহবুবুল আলম হানিফ আরও বলেন, বীর চট্টলার বীর সন্তান ছিলেন মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এ প্রেসিডিয়াম সদস্য ৭৫ এর পর আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিলেন। চট্টগ্রামে জন্মগ্রহণ করলেও তিনি শুধু চট্টগ্রামেরই নেতা নন, বাংলাদেশের নেতা। তাঁর তুলনা তিঁনি নিজেই। জনাব হানিফ বলেন, এ প্রবীণ রাজনীতিবিদ ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। রাজনীতির উদ্দেশ্য মানুষের কল্যাণ করা-এ চেতনা ও আদর্শ মরহুম আখতারুজ্জামান চৌধুরীর রাজনৈতিক জীবন থেকে শিখতে হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও রোয়ালখালী আসনের এমপি মোছলেম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে মরহুমের পুত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশন এর প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বক্তব্য রাখেন। এসময় চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযুদ্ধা, বর্ষীয়ান রাজনীতিক ও সফল ব্যবসায়ী মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর আজ ৮ম মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের ৪ নভেম্বর এই রাজনীতিক ও সাবেক সংসদ সদস্য ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর পর ছেলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী একই আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন।
Developed By Muktodhara Technology Limited