শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ২২:৫২, নভেম্বর ৫, ২০২০
চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের পানওয়ালা পাড়া ও চারিয়া পাড়ায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ( ৫ নভেম্বর ) সকালে কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে অভিযানকালে পানওয়ালা পাড়া ও চারিয়া পাড়া সড়কের পাশে নালার জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ১০টি দোকানের বর্ধিতাংশ উচ্ছেদ করে নালার জায়গা দখলমুক্ত করা হয়।
অভিযানে কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করেন।
Developed By Muktodhara Technology Limited