image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক    |    ০০:৩০, নভেম্বর ১২, ২০২০

image

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন বিমানবন্দর সড়কের ১৫নং ঘাটের যাত্রী চলাচলের রাস্তা অবৈধভাবে দখল করে গড়ে ওঠা ৩টি দোকান উচ্ছেদ করে ঘাটের রাস্তা অবৈধ দখলমুক্ত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১১ নভেম্বর) সকালে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

একই অভিযানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোটক্লাব পর্যন্ত বিমান বন্দর সড়কের উভয় পার্শ্বে ফুটপাত থেকে অবৈধ দোকানপাট অপসারণ করা হয়। এসময় ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্য ফুটপাতের ওপর রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে পাঁচটি  প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন  পুলিশ সহায়তা প্রদান করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image