image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

ওপরে ফিটফাট ভিতরে সদরঘাট : জরিমানা ৬০হাজার

নিজস্ব প্রতিবেদক    |    ০১:০৩, নভেম্বর ১২, ২০২০

image

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী মোড়ের রসালো সুইটস এন্ড বেকারিসহ ৭ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৬০,০০০ ষাট হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ দই ও লেবেল তুলে ফেলা রসমালাই ধ্বংস করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১ টা থেকে চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী, বন্দর ও পতেঙ্গা থানায় এপিবিএন, ৯ এর সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।

সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, এক ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালী মোড়ের রসালো সুইটস এন্ড বেকারিতে গিয়ে দেখা যায় মেয়াদোত্তীর্ণ দই বিক্রি করছে ও মেয়াদোত্তীর্ণ পণ্যের লেবেল তুলে বিক্রি করছে। এসব অভিযোগ প্রমাণিত হওয়ার ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

এসময় লেবেল তুলে ফেলা রসমালাই ও মেয়দোত্তীর্ণ দই ধ্বংস করা হয়। সেই সাথে উৎপাদন-মেয়াদবিহীন বেকারি পণ্য সংরক্ষণ করায় আরো ১০,০০০ টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

এছাড়া বন্দর থানার পুরাতন পোর্ট মার্কেটের অহিদুর রহমান স্টোরকে উৎপাদন-মেয়াদবিহীন পণ্য রাখায় ৩ হাজার টাকা, কাসেম স্টোরকে একই অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

জয়শ্রী স্টোরকে বেশি দামে আলু বিক্রয় করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে পতেঙ্গা থানার স্টিলমিল বাজারের জাহাঙ্গীর স্টোরকে মূল্য তালিকায় ৩০ টাকা লিখে ৩৭ টাকায় আলু বিক্রয় করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সুবর্ণা সবজি বিতানকে বেশি দামে আলু বিক্রয় করায় ৬ হাজার টাকা জরিমানা করে সরকার নির্ধারিত দামে আলু বিক্রয় করতে অনুরোধ করা হয়। আইয়ুব আলী সওদাগর পোলট্রি হাউসকে মূল্য তালিকা প্রকাশ না করায় এবং দেশি ও সোনালী মুরগী এক খাঁচায় রেখে বিক্রয় করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image