image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা হালাল হতে পারেনা : চসিক প্রশাসক সুজন

নিজস্ব প্রতিবেদক    |    ২২:২০, নভেম্বর ২২, ২০২০

image

চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, ব্যবসায়িক প্রয়োজনে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ম মোতাবেক ট্রেড লাইসেন্সের আবেদন করলে কর্পোরেশন তা দেবে। ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স থাকা আবশ্যক। এটি ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব পরিচালনা, আয়কর ভ্যাট ও আনুসাঙ্গিক অন্যান্য কাজ করা অসম্ভব। ব্যবসার ধরণ অনুযায়ী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করলে তা এককভাবে নাকি সমিতির মাধ্যমে করবে সেবিষয় যাচাই করা কর্পোরেশনের কাজ না। অবশ্য বাণিজ্য মন্ত্রণালয়ের এ বিষয়ক কোন নির্দেশনা থাকলে চসিক তা মেনে চলবে।কিন্তু ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা কখনও হালাল হতে পারেনা বলে তিনি দাবী করেছেন।

তিনি রোববার (২২ নভেম্বর) সকালে কর্পোরেশনের টাইগারপাসস্থ সম্মেলন কক্ষে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির জেলা নেতৃবৃন্দ সাক্ষাত করতে এলে এসবকথা বলেন। 

এ সময় কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, সমিতির সভাপতি শচীনন্দন গোস্বামী, সাধারণ সম্পাদক আবু সৈয়দ চৌধুরী, সহ-সভাপতি শামসুল আলম, যুগ্ম সম্পাদক নিতাই দেবনাথ, জসিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবু ফয়েজ, সহ সাংগঠনিক সম্পাদক মো. জামশেদ, প্রচার সম্পাদক সাগির আহম্মদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংস্কৃতিক সম্পাদক সজল দে, জাহাঙ্গীর আলম, মো. ইলিয়াছ, তৌফিকুর রহমান, আবদুস সবুর, সত্যজিত সরকার পিন্টু উপস্থিত ছিলেন। 

সমিতির নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রশাসক বলেন, আপনারা নিয়ম-নীতি মেনে ব্যবসা পরিচালনা করবেন এটাই আমার প্রত্যাশা। কিন্তু নগরীর ধনিয়ালাপাড়া ও দেওয়ান হাট, শেখ মুজিব রোড থেকে চৌমুহনী মোড় পর্যন্ত ব্যক্তিগত যানবাহন অটোমোবাইল পার্টস ক্রয় ও ফিটিংয়ের জন্য দীর্ঘ সময় ধরে রাস্তার উপর পার্কিং করে দাঁড়িয়ে থাকে। এতে ব্যস্ততম এ সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়। আপনারা যদি রাস্তা দখল করে এভাবে ব্যবসা পরিচালনা বন্ধ না করেন, তাহলে কর্পোরেশন আইনানুগ ব্যবস্থা নিবে। তিনি চট্টগ্রাম নগরীকে মানবিক ও পরিচ্ছন্ন শহরে পরিণত করতে ব্যবসায়ীসহ সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image