image

আজ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং

শুধু হেফাজত নয় তাদের মদদদাতাদেরও রেহাই নেই : আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক    |    ২০:৩১, ডিসেম্বর ৯, ২০২০

image

শুধু হেফাজত নয়, তাদের মদদদাতাদেরও চট্টগ্রামের মাঠি থেকে চিরতরে সমূলে উৎখাত করা হবে। বঙ্গবন্ধুর বাংলাদেশে কুচক্রী আর ষড়যন্ত্রকারীদের ঠাঁই হবেনা। যারা ধর্মান্ধদের উসকে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির নগ্ন পাঁয়তারা করছেন তাদের সমুচিত শিক্ষা দেয়া হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বুধবার (৯ ডিসেম্বর) বিকালে নগরীর আন্দরকিল্লা মোড় চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারী উচ্চারণ করেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন উন্নয়নের কাঙ্খিত মাইলস্টোন স্পর্শ করতে যাচ্ছে। ঠিক তখনই পাকিস্তানি প্রেতাত্মা বিএনপি-জামায়াতের মদদপুষ্ট হেফাজত ইসলামের নেতা মামুনুল হক জাতির জনকের ভাস্কর্য নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে বিভ্রান্তির অপরাজনীতি চালিয়ে যাচ্ছে। ইসলামের ফতোয়া দিয়ে দেশে অনৈসলামিক অপতৎপরতা সৃষ্টি করছে। তাদের ইন্ধনেই কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভাংচুর করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় মেজর জিয়ার ভাস্কর্য রয়েছে। কিন্তু সেই ভাস্কর্য নিয়ে হেফাজত ইসলামের কোন মাথাব্যথা নেই। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য,শহীদ মিনার,স্মৃতিসৌধ নিয়েই তাদের যত রাজনীতি। জাতির জনককে নিয়ে আর যদি কোন বক্তব্য দেয়া হয়, আর যদি ধর্মপ্রাণ মানুষকে ধর্মের দোহাই দিয়ে বিভ্রান্ত করা হয়-তাহলে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ শক্তিকে হেফাজত ইসলাম ও তাদের দোসরদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করা হবে। 

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্ব ও প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, এড.ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল,জহিরুল আলম দোভাষ,আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু,শফিক আদনান,চৌধুরী হাসান মাহমুদ হাসনী,মসিউর রহমান,চন্দন ধর,এড.ইফতেখার সাইমুল চৌধুরী,শফিকুল ইসলাম ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image