image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর : চট্টগ্রামে দুই চেম্বারের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক    |    ১২:১৪, ডিসেম্বর ১২, ২০২০

image

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এবং চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।

শনিবার ( ১২ ডিসেম্বর) সকাল ১১টায় নগীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে চট্টগ্রাম চেম্বার এবং আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় উইম্যান চেম্বারের সামনে মহিলা চেম্বারের নেতৃবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করেন।

দুই মানববন্ধনে বক্তারা বলেন, দেশ যখন স্বনির্ভর হয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছে তখনই কুচক্রি মহল সবসময় ষড়যন্ত্রে লিপ্ত হন। এদেশের স্বাধীনতা সংগ্রামের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের মধ্য দিয়ে তারা দেশকে আবারও অস্থিতিশীল করে তুলতে চায়।

নেতৃবৃন্দ বলেন, নিজেদের অর্থায়নে পদ্মা সেতু তৈরী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বিশ্ববাসীকে অন্য এক বাংলাদেশকে তুলে ধরেছে ঠিক তখনই স্বাধীনতা ও দেশবিরোধী চক্র এমন জঘন্য ন্যাক্কারজনক হামলায় মেতে ওঠেছে।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের আহবানে চট্টগ্রামে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নেতৃবৃন্দ পৃথক পৃথক এ মানববন্ধনে অংশ নেন। পাশাপাশি দুই চেম্বারের আওতাধীন বিভিন্ন ক্যাটাগরির ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image