image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে চট্টগ্রাম নগরীতে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৫৪, ডিসেম্বর ২৫, ২০২০

image

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, দেওয়ানহাট, চৌমুহনী, বারিকবিল্ডং মোড় এবং বড়পুল এলাকায় শীতার্থ মানুষদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

ইন্টারন্যাশনাল টুইনিং প্রোগ্রামের আওতায় একই সময় দেশের অন্য জেলা এবং দেশের বাইরে প্রায় ২০টি ক্লাব এ কার্যক্রমে অংশগ্রহণ করে।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম মনিটরিং কমিটির চেয়ারম্যান, বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি মনির হোসেন বাপ্পির সমন্বয়ে ক্লাব সভাপতি লিও আবদুল্লাহ আল মারুফের নেতৃত্বে উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের ট্রেজারার লায়ন আবুল খায়ের।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি আবু মো.ফয়সাল রানা, ফরহাদ আল মাহিন, নাঈম উদ্দিন প্রমুখ।

এসময় ক্লাব নেতৃবৃন্দ বলেন, শীতার্থ মানুষদের মধ্যে উষ্ণতা ছড়াতে আমাদের এ ক্ষুদ্র আয়োজন। আমরা তাদের মুখে হাসি ফোটাতে চেয়েছি। আমরা সমাজের বিত্তবানদেরকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানাই।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image