image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

একমাইস্যা কমিটির মেয়াদ শেষ

অবশেষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি

নিজস্ব প্রতিবেদক    |    ১৩:৪৪, ডিসেম্বর ২৭, ২০২০

image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মূলদল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহকে দেশব্যাপী ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটি নিয়ে চলছে তুঘলকি কান্ড। ভাই কমিটি, খুশি কমিটির যাঁতাকলে পিষ্ট হয়ে বৃহৎ এ ছাত্র সংগঠনটি চট্টগ্রামে তার জৌলস হারাতে বসেছে। চলছে নানা আলোচনা ও সমালোচনা।

সম্প্রতি দুই দফায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটির সদস্য একলাফে ৫৮৪জনে গিয়ে ঠেকে। এ কমিটি ঘোষণার একমাস পার না হতেই শনিবার (২৬ ডিসেম্বর) আবারও নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এ আহবায়ক কমিটি ঘোষণার ফলে আগের একমাইস্যা খুশি কমিটির মেয়াদও শেষ হয়েছে।

মোঃ সাইফুল আলম আহবায়ক ও শরিফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব করে ঘোষিত আহবায়ক কমিটিতে ১৯ জনকে যুগ্ম আহবায়কেএবং ৩৫ সদস্য করা হয়েছে।

এর আগে গত ৩০ নভেম্বর বিএনপি নেতা গাজী মো. সিরাজ উল্লাহকে সভাপতি ও সেচ্ছাসেবক দল নেতা বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করে ২৭২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। পরে এটিকে বর্ধিত করে ৫৮৪ সদস্য করা হয়।

গতকাল ঘোষিত নতুন আহবায়ক কমিটির মাধ্যমে গাজি সিরাজের সেই বিশাল আকারের পূর্ণাঙ্গ কমিটি এক মাসের মাথায় বিলুপ্ত হয়ে গেল।

নতুন কমিটির আহবায়ক সাইফুল আলম বলেন, আগের কমিটি অস্থায়ী ভিত্তিতে করা হয়েছিল। দীর্ঘদিন কমিটি না হওয়ার কারণে যারা ছাত্রদলের পদ পদবী থেকে বঞ্চিত হয়েছিল তাদের পরিচয় দেয়ার জন্যই মূলত আগের কমিটিকে অস্থায়ী ভিক্তিতে পূর্ণাঙ্গ করা হয়েছিল।

এক প্রশ্নের জবাবে সাইফুল বলেন, কেউ মানুক না মানুক কেন্দ্র ঘোষিত এই কমিটিই ছাত্রদলের মূল কমিটি। আমরা অচিরেই পার্টি অফিসে গিয়ে দলীয় কার্যক্রম শুরু করবো।

উল্লেখ্য, গাজী মো. সিরাজউল্লাহকে সভাপতি এবং বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক করে নগর ছাত্রদলের ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা হয়েছিল ২০১৩ সালের ২১ জুলাই। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় মারা যান যুগ্মসম্পাদক জালাল উদ্দিন সোহেল। আর গাজী মো. সিরাজ নগর বিএনপির যুগ্মসম্পাদক, বেলায়েত হোসেন নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এইচএম রাশেদ খান নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হয়েছেন। অর্থাৎ প্রথমে নেতৃত্বে পাওয়া কমিটির সহসভাপতি জসিম উদ্দিন ছাড়া বাকিরা বিএনপি, যুবদল কিংবা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বে। আবার তাদের দিয়ে ৮ বছর ধরেই চলছিলো  নগর ছাত্রদলের কার্যক্রম। এ অবস্থায় ব্যর্থতা কাটাতে খুশি কমিটি, একমাইস্যা কমিটির মতো হঠকারী সিন্ধান্তও নিতে হয়েছে কেন্দ্রীয় ছাত্রদলকে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image