শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৭:৩১, ডিসেম্বর ২৯, ২০২০
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চট্টগ্রাম প্রেস ক্লাব একটি গুরুত্বপূর্ণ স্থান। আমি কলকাতার প্রেস ক্লাবে গিয়ে দেখেছি এবং সেখানের সাংবাদিকদের কাছ থেকে বিপুল সম্মাননা পেয়েছে কিন্তু দেখলাম তাদের প্রেস ক্লাব টিনের ঘর। সেই হিসেবে আমাদের দেশের প্রেস ক্লাব অনেক সুন্দর।
তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর সাথে আলাপ-আলোচনা করে চট্টগ্রাম প্রেস ক্লাবকে আরো আধুনিকায়ন করে গড়ে তোলার চেষ্টা করব।
তথ্যমন্ত্রী ২৯ ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
৩১ ডিসেম্বর ২০২০ সালে চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচন।উক্ত নির্বাচন উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার)।
উক্ত নির্বাচনে প্রেস ক্লাবের স্থায়ী সদস্যদের ভোটে প্রতি দুই বছর অন্তর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস এর সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আবু সুফিয়ান, কলিম শরাফী, মোহসিন কাজী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীসহ সাংবাদিক নেতৃবৃন্দ ।
Developed By Muktodhara Technology Limited