শিরোনাম
ডেস্ক | ০০:৪১, জানুয়ারী ১, ২০২১
চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচনে আবারও আব্বাস-ফরিদের প্রতি ভোটারদের আস্থার প্রতিফলন ঘটেছে। ২০২১-২২ মেয়াদের নির্বাচনে আবারও সভাপতি পদে আলী আব্বাস ও সাধারণ সম্পাদক পদে ফরিদ উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত সোয়া ৮ টায় এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাংবাদিক ওমর কায়সার।
এর আগে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেন ৩১ জন প্রার্থী।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে এটিএন বাংলা চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলী আব্বাস ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ প্রতিদিনের রিয়াজ হায়দার চৌধুরী পেয়েছেন ৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান ফরিদ উদ্দিন চৌধুরী সর্বোচ্চ ১৮০ ভোট পেয়ে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসিন কাজী পেয়েছেন ৫৯ ভোট।
এছাড়াও সিনিয়র সহ সভাপতি পদে সালাহউদ্দিন রেজা ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজাদীর সিনিয়র সহ সম্পাদক খোরশেদ আলম পান ৯৮ ভোট। সহ সভাপতি পদে স ম ইব্রাহিম ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সংবাদের নিরুপম দাশগুপ্ত পান ৭৩ ভোট, একই পদে মঞ্জুরুল আলম মঞ্জু পান ৫৭ ভোট।
যুগ্ম সম্পাদক পদে দৈনিক আজাদীর সিনিয়র স্পোর্টস রিপোর্টর নজরুল ইসলাম ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী দেশটিভির চট্টগ্রাম প্রধান আলমগীর সবুজ পেয়েছেন ১০৪ ভোট। অর্থ সম্পাদক পদে স্বদেশ টুয়েন্টিফোর ডটকমের রাশেদ মাহমুদ ১৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্ধী বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ফারুক তাহের পান ৯৪ ভোট। দৈনিক সমকালের সিনিয়র সাব এডিটর নাসির উদ্দিন হায়দার ১১৫ ভোট পেয়ে সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধী রুপম চক্রবর্তী পেয়েছেন ১০৯ ভোট। ক্রীড়া সম্পাদক পদে দেবাশীষ বড়ুয়া দেবু ১৩৯ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী রুবেল খান পেয়েছেন ৯৬ ভোট।
গ্রন্থাগার সম্পাদক পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার মিন্টু চৌধুরী ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. শহীদুল ইসলাম পেয়েছেন ১১৬ ভোট। সমাজসেবা ও আপ্যায়ণ সম্পাদক পদে ডেইলি ইন্ডাস্ট্রির ব্যুরো প্রধান মো. আইয়ুব আলী ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নিউজ বিএনএ’র কামাল উদ্দিন খোকন ৭১ ভোট পান। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমাদের নতুন সময় ডটকমের বিশেষ প্রতিনিধি আলীউর রহমান ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রণব বড়ুয়া অর্ণব ৯৬ ভোট পেয়েছেন।
কার্যকরী সদস্য পদে দৈনিক যুগান্তরের বূরোপ্রধান শহীদুল্লাহ শাহরিয়ার ১৪৩ ভোট, দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর মোয়াজ্জেমুল হক ১৩১ ভোট, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক ১৩০ ভোট, এবং এটিএন বাংলার ডেপুটি প্রধান মনজুর কাদের মনজু ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে মোট সাতজন প্রতিদ্বন্ধী ছিলেন।
এর আগে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও বিকেলে দ্বি-বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
Developed By Muktodhara Technology Limited