image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

চট্টগ্রাম দক্ষিণ বিএনপি : ৫ উপজেলা ৪ পৌরসভার আহবায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    |    ০০:৫৪, জানুয়ারী ১, ২০২১

image

সম্মেলন ও গঠনতন্ত্র মেনে প্রতিটি সাংগঠনিক শাখার কমিটি গঠন সম্পন্ন করে ৩মাসের মধ্যে জেলা সম্মেলন ও কমিটি গঠনের নির্দেশনা দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র ৬৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় বিএনপি। কিন্তু জেলা সম্মেলন বা কমিটি গঠন করতে না পারলেও ১ বছর ৩ মাসের মাথায় এসে ৫টি উপজেলা ও ৪টি পৌরসভার আহবায়ক কমিটি ঘোষণা করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। জেলাধীন কর্ণফুলী, আনোয়ারা, সাতকানিয়া উপজেলা ও পৌরসভার কমিটি ধাপে ধাপে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ জেলার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন ৫ উপজেলা ও ৪ পৌরসভার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খাঁন ।

ঘোষিত কমিটি :

বোয়ালখালী উপজেলা : আহ্বায়ক হাজী মোহাম্মদ ইসহাক চৌধুরী ও সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান।
বোয়ালখালী পৌরসভা : আহ্বায়ক মেয়র হাজী আবুল কালাম আবু ও সদস্য সচিব ইউসুফ চৌধুরী।

পটিয়া উপজেলা : আহ্বায়ক এনামুল হক এনাম ও সদস্য সচিব খোরশেদ আলম। 
পটিয়া পৌরসভা : আহ্বায়ক সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর ও সদস্য সচিব গাজী আবু তাহের।

চন্দনাইশ উপজেলা: আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী ও সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী। 
চন্দনাইশ পৌরসভা : আহ্বায়ক সিরাজুল ইসলাম সওদাগর ও সদস্য সচিব মাহবুবুল আলম চৌধুরী।
 
লোহাগড়া উপজেলা : আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন ও সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদুর রহমান।

বাঁশখালী উপজেলা : আহ্বায়ক মাস্টার মোহাম্মদ লোকমান ও সদস্য সচিব রেজাউল হক চৌধুরী। 
বাঁশখালী পৌরসভা : আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া ও সদস্য সচিব খোরশেদ আলম আইয়ুব।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ৯ ইউনিট কমিটি ঘোষণা করা হয়েছে। বাকিগুলোও প্রক্রিয়াধীন আছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image