image

আজ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং

চবিতে সিইউজেএ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন মাহবুব এ রহমান

প্রেস বিজ্ঞপ্তি    |    ১৫:৪০, জানুয়ারী ১০, ২০২১

image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা সিইউজেএ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন মাহবুব এ রহমান। অনুসন্ধানী রিপোর্ট ক্যাটাগরিতে তিনি এ অ্যাওয়ার্ড অর্জন করেন।

শনিবার (৯ জানুয়ারি) চট্টগ্রাম শহরের বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এ অ্যাওয়ার্ড তুলে দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াসহ আরও অনেকে।

২০১৯ সালের ২০ জুলাই বাংলাদেশ পোস্টে সপ্তম পাতায় প্রকাশিত নিউজ 'Save Shuttle From accedent' শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন মাহবুব। তার এই নিউজ প্রকাশিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ইস্যুতে নড়েচড়ে বসে এবং পরদিনই রেললাইনের সংস্কার কাজ শুরু হয়।

পরে ৪ আগস্ট বাংলাদেশ পোস্টের ৩য় পাতায় এ নিয়ে ফলোআপ নিউজ প্রকাশিত হয়।

মাহবুব এ রহমানের এই অ্যাওয়ার্ড প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন সিটিজি সংবাদ ডট কম পরিবার।

উল্লেখ্য, সাংবাদিকতার পাশাপাশি মাহবুব এ রহমান শিল্প সাহিত্য সংস্কৃতির বিভিন্ন সংগঠনের সাথে সরাসরি যুক্ত রয়েছেন। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বেও তিনি রয়েছেন সামনের কাতারে।

এবারের মেলায় 'ভূত স্যার' নামে একটি বই প্রকাশিত হচ্ছে যা পাঠকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image