শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০০:৩৯, জানুয়ারী ১৫, ২০২১
চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের বিশেষ অভিযানে দুুই প্রতিষ্ঠানকে ৫৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৪ জানুয়ারি (বৃহস্পতিবার) চট্টগ্রাম মহানগরীর জিইসি এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ফ্লেভারস প্রিমিয়াম সুইটস এন্ড বেকারস, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠানটিকে চিড়া ভাজা এবং নিমকি পণ্যে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করার অপরাধে ২৫হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিঠাই সুইটস এন্ড বেইক, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠান টিকে ক্রীম বান পণ্যে অবৈধেভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করার অপরাধে ২৫হাজার টাকা এবং ওজন যন্ত্রে ভ্যারিফিকেশন সার্টিফিকেট না থাকার অপরাধে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রাম বিএসটিআই এর সহকারী পরিচালক মোস্তাক আহমেদ বলেন, এ ধরনের অভিযান সবসময় পরিচালিত হবে।
Developed By Muktodhara Technology Limited