শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৯:৫৯, জানুয়ারী ১৭, ২০২১
উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর আয়োজনে অনুষ্ঠিত হলো বৈশ্বিক মাস্টারক্লাস এর সপ্তম পর্ব। এবারের আলোচনার বিষয় ছিলো "ব্যবসায় উন্নতি ও ব্যক্তিগত উন্নয়ন"।
এই মাস্টারক্লাসের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি ছিলেন সরকারের ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি এর এডিশনাল সেক্রেটারী বিকর্ন কুমার ঘোষ।
এছাড়া আরো ছিলেন উই এর গ্লোবাল এডভাইজর, সিল্কক গ্লোবাল এর প্রেসিডেন্ট এন্ড সিইও সৌম্য বসু, এলআইসিটি প্রজেক্টের সোশ্যাল মিডিয়া এন্ড ব্রান্ডিং স্পেশালিস্ট হাসান বেনাউল ইসলাম, গ্লোবাল স্পিকার ও রিহা লানাস ফ্র্যাঞ্চাইস সিস্টেমস এর প্রেসিডেন্ট এন্ড সিইও রিহা লানা রিহার এবং উই প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।
গ্লোবাল স্পিকার তার সেশনে ব্যবসায়ের উন্নতি বিষয়ক প্রশিক্ষন ও সেটা কিভাবে ব্যবসায়ে প্রতিফলন ঘঠাবে ব্যক্তির উন্নয়নে সে বিষয়ক বিভিন্ন তথ্য জানান।
পরবর্তীতে সমাপনীতে তার সেশনটির সারমর্ম বাংলায় জানান বাংলাদেশী প্রতিষ্ঠান থটস এর চেয়ারম্যান মোহাম্মাদ মাহবুবুল আলম।
উই প্রেসিডেন্ট বলেন, "আমরা আজ ১১ লক্ষ সদস্যের পরিবার হয়েছি। সারা দেশজুড়ে আমরা অসংখ্য সাহসী গল্প শুনি যেগুলো সত্যি ভীষণ অনুপ্রেরণার, আমরা এই ধরণের শিক্ষনীয় সেশন অব্যাহত রাখতে চাই।"
Developed By Muktodhara Technology Limited