image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

চট্টগ্রামে রোহিত হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    |    ১৭:১৩, জানুয়ারী ১৮, ২০২১

image

চট্টগ্রামের বাকলিয়ায় চাঞ্চল্যকর আশিকুর রহমান রোহিত(২০) হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো সাইফুল ইসলাম বাবু (২০) ও মহিউদ্দিন (২৯)। এ মামলার রহস্য উদঘাটনে হত্যার কথা স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে গ্রেপ্তার হওয়া দুই আসামী। ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তারা রোহিতকে হত্যার কথা জানিয়েছে পুলিশকে। হত্যার দশদিন পর পুলিশের হাতে গ্রেফতার হন ঘটনায় জড়িত দুই আসামি। সেই সাথে বেরিয়ে এসেছে ঘটনার মূল রহস্য।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব বিষয় জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কদমতলী ও রাজধানী ঢাকা থেকে কৌশলে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মো. মহিউদ্দিন (২৯) ও সাইফুল ইসলাম বাবুকে (২০) গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশের একটি টিম।

গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলাম বাবু(২০) ভোলা জেলার লালমোহন থানার ঘাইমারা গ্রামের মোঃ খাইরুল ইসলামের ছেলে। সে বর্তমানে বাকলিয়া থানাধীন কেডিএস গলির আবু তাহের কোলোনীতে থাকেন। অন্যজন মহিউদ্দিন (২৯) চট্টগ্রাম জেলার চকবাজার থানার ডিসি রোডের চানমিয়া মুন্সী লেইন বসবাস করে আসছেন। এখন পর্যন্ত এই হত্যাকান্ডের ঘটনায় ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বাকলিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ নেজাম উদ্দিন জানান,ব্যবসায়িক ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিতকে খুন করার পরিকল্পনা করা হয়। এই হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারী উল্লেখিত ৩জন। পরিকল্পনা অনুযায়ী মহিউদ্দিন কেডিএস গলিতে আগে থেকেই ওৎপেতে ছিল। তারা ভারত পালাতে পরিকল্পনা করেছিল। ঘটনার আরও বিস্তারিত জানতে আমরা গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদে আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করবো। আর কারা এ ঘটনায় জড়িত তা জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে পুলিশের আশাবাদ।

প্রসঙ্গত, গত ৮জানুয়ারি ২০২১ তারিখে বাজার করতে বিকাল সাড়ে ৫টার দিকে বের হয় রোহিত। পথিমধ্যে সাবু ও বাবু ভিন্ন অযুহাতে রোহিতের মটর সাইকেলে ওঠে। দেয়ান বাজার এলাকায় পৌছালে মহিউদ্দিন গতিরোধ করে।এসময় পিছন থেকে সাবু ও বাবু, মহিউদ্দিনের সহায়তায় রোহিতকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। বাকলিয়া থানা পুলিশের টহল টিম চট্টগ্রাম মেডিকেল তাকে ভর্তি করে। পরে চিকিৎসা চলা অবস্থায় গত ১৫ জানুয়ারি ২০২১ তারিখে আইসিউতে রোহিত মারা যায়। গ্রেপ্তার এড়াতে ৩ আসামী বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছিল। অবশেষে টিম বাকলিয়া তাদের দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image