image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

ধানের শীষ গণতন্ত্র একই সূত্রে গাঁথা : বিএনপি প্রার্থী ডা.শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক    |    ১৭:২৬, জানুয়ারী ১৯, ২০২১

image

ধানের শীষ গণতন্ত্র একই সূত্রে গাঁথা। দেশের অবরুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে ধানের শীষে ভোট দিয়ে স্বৈরচারকে না বলুন। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করতে হলে ধানের শীষে ভোট দেয়ার বিকল্প নেই বলে দাবী করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারী) নগরীর ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ও ৩০নং পূর্বমাদারবাড়ী এলাকায় গণসংযোগকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

ডা.শাহাদাত আরও বলেন, বিএনপি গণতন্ত্র ও নির্বাচনমুখী দল। ভোটের মাধ্যমেই ক্ষমতার পালাবদলে বিশ্বাসী। তাই সরকারে একতরফা ও স্বৈরচারী নির্বাচনেও বিএনপি মাঠে রয়েছে। কিন্তু দেশের জণগন বুঝে গেছে এ সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কখনোই আশা করা যায় না।

তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক, জলাবদ্ধতামুক্ত আধুনিক নগরী উপহার দেয়াই লক্ষ্য। টেন্ডারবাজ, চাঁদাবাজদের বয়কট করে ক্লীন ইমেজের বিএনপি মনোনীত কাউন্সিলরদেরও ভোট দেয়ার আহবান জানান তিনি।

এসয় নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, ইকবাল হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image