image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চট্টগ্রামে শুলকবহর কাউন্সিলর মোরশেদ আলমের বসন্ত উৎসব

নিজস্ব প্রতিবেদক    |    ১৫:৪১, ফেব্রুয়ারী ১৪, ২০২১

image

চট্টগ্রামে বসন্ত উৎসব উদযাপনে ভিন্ন আয়োজনে সবার নজর কেড়েছে ৮নং শোলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম। সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে তিনি বর্ণিল এ আয়োজনে উৎসবের কমতি রাখেননি। নাচ-গান, খাবার, পুরষ্কার অনেক কিছুই ছিল শিশুদের জন্য। 

এক কালারের টি-শার্ট পরে সুবিধা বঞ্চিত শিশুরা যখন নাচে গানে মঞ্চ মাতিয়ে তুলেছিলো তখন এক অনন্য সৌন্দর্য্যের আবহ তৈরী হয়েছিলো অনুষ্ঠান স্থলে।

রবিবার সকাল সাড়ে ৯টায় বিজয় কেতন দলের কণ্ঠে ধ্রুপদী সঙ্গীতের মূর্ছনায় শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। গান, কবিতা আর সম্মেলক নৃত্যে শুরু হয় নাগরিক বসন্ত উদযাপন।  ততক্ষণে বকুলতলার আনাচে-কানাচে বসন্তের বন্দনা-গানে মেতে ওঠে নগরবাসী।

৮নং শুলকবহর কাউন্সিলর মোরশেদ আলম বলেন, বসন্ত উৎসব উদযাপনের প্রধান লক্ষ্য হল নগরবাসীর মধ্যে সম্প্রীতির বন্ধন যেন আরও দৃঢ় হয়। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়ার পাশাপাশি আমরা বাঙালি সংস্কৃতিতে তরুণদের উদ্বুদ্ধ করব, তারা যেন শেকড়সন্ধানী হয়ে ওঠে। আর বসন্ত উদযাপন তো আমাদের অনন্য ঐতিহ্য। ঋতু উৎসবের মধ্যে বসন্ত উৎসবের মর্ম একেবারেই আলাদা। বছরের শেষভাগের এই উৎসবের মধ্য দিয়ে আমরা নতুন এক বাংলা বর্ষ উদযাপনের অপেক্ষায় থাকি। নগরে বসন্ত উদযাপন প্রতি বছর নতুন মাত্রা পায় তরুণের কোলাহলে।এবার তরুনের পাশাপাশি শিশুরাও আনন্দ ভাগাভাগি করেছে।আনন্দ উপভোগে এবারও তার ব্যতিক্রম নয়। বরং একইসঙ্গে ভালোবাসার উৎসব রং ছড়িয়েছে আরও বেশি। তবে এই উৎসবে এসে তাদের কণ্ঠে যখন মাটির কাছে ফেরার গান,কবিতা আবৃত্তি শুনি,তখন ভালো লাগে।

তিনি আরো বলেন,বাচ্চারা আগামীর ভবিষ্যৎ, বাচ্চাদের আদর দিয়ে ভালোবেসে কথা বলুন।আমি বাচ্চাদের খুব ভালোবাসি,আপনারাও তাই করুন।দেখবেন ওদের থেকে উঠে আসবে দেশের নেতৃত্ব। 

বসন্ত মানেই তো রং, রঙের খেলা। তাই তো সর্বোচ্চ রংটুকু দিয়ে নিজেদের সাজিয়ে উৎসবে যোগ দিয়েছেন সব বয়সের মানুষ। মেয়েরা সেজেছে বাসন্তী শাড়ির সঙ্গে হলুদ গাঁদা ফুল আর ছেলে ও শিশুরা সেজেছে বসন্তের আবির রাঙা পোশাকে।নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, কথনের মধ্য দিয়ে নানা রঙে, নানা বর্ণে সবার সামনে প্রস্ফুটিত হয় বসন্তের নিবিড়তা।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image