image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

বাংলা আন্তর্জাতিক পরিমন্ডলে সাহস ও প্রেরণার উৎস হিসেবে স্বীকৃত : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক    |    ২৩:৩৮, ফেব্রুয়ারী ২১, ২০২১

image

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ বলেছেন, বাংলা আন্তর্জাতিক পরিমন্ডলে সাহস ও প্রেরণার উৎস হিসেবে স্বীকৃত। পৃথিবীতে অনেক প্রমাণ আছে তাদের ভাষা কালের স্রোতে বিলপ্ত হয়েগেছে। সেখানে ইউনেস্কোর মাধ্যমে বাংলাভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া মহা  গৌরবের বিষয়। তিনি বলেন, বাঙ্গালি জাতির জন্য ২১ শে ফেব্রুয়ারি বহু তাৎপর্য বহন করে।প্রভাতফেরি কিংবা  শহিদ মিনারে ফুল দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় । বাঙ্গালি জাতি এ দিনকে ধারণ ও লালন করে। 

বিভাগীয় কমিশনার মহান ভাষা দিবস উপলক্ষে নগরের জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এর সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী কমিশনার নাজমা বিনতে আমীন এর সঞ্চালনায় এসময় সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, ডিআইজি আনোয়ার হোসেন, পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক চৌধুরীসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন একুশে পদক প্রাপ্ত ও বিশিষ্ঠ লেখক আবুল মোমেন।  

উল্লেখ্য, ১৯৯৯ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে  বাংলাভাষা। বিশ্বের ১৮৮ টি দেশ আন্তর্জাতিক ভাষা হিসেবে পালন করায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image