image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

চট্টগ্রামে সাবেক ওয়ার্ড কাউন্সিলর কাদের জামিনে মু্ক্ত

নিজস্ব প্রতিবেদক    |    ০০:১৭, ফেব্রুয়ারী ২৪, ২০২১

image

চট্টগ্রাম নগরীর ২৮নং পাঠানটুলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল কাদের কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আব্দুল কাদেরকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় কারাগারের জেলার মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন আব্দুল কাদের। এ সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রাতে নগরের মোগলটুলি মগপুকুরপাড় এলাকায় ২৮নং পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আজগর আলী বাবুল (৫৫) নামে একজন নিহত এবং অপর একজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হন। ঘটনার রাতেই মোগলটুলি এলাকায় অভিযান চালিয়ে কাদেরসহ অন্তত ২৫ জনকে আটক করে মনসুরাবাদ পুলিশ লাইনের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায় পুলিশ।

পরে কাদের কারাগার থেকেই নির্বাচনে অংশ গ্রহণ করলেও পরাজিত হন দলীয় প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের নিকট।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image