শিরোনাম
শেখ মুহাম্মদ আরিফ | ২৩:৩৪, মার্চ ১৭, ২০২১
চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে নানা আয়োজনে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জম্মদিন। দিনটিকে ঘিরে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন, মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণসহ নানা আয়োজন।
১৭ মার্চ, বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙণে জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল হোসেন, মহানগর দায়রা জজ মো. আশফাকুর রহমান ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ।
অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল হোসেন বলেন, আমাদের সকলকে জাতির পিতার বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যেতে হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি শেখ মুজিবুবর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে দেশের উন্নয়নে নিজেদের বিলিয়ে দিতে হবে। এসময় তিনি সকলকে বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে আলোর পথে যাত্রা হয়েছিলো সোনালী এক ভূ-খন্ডের। মহান এ নেতার দেখানো পথ ও আদর্শকে হৃদয়ে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সকলের।
এসময় বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খোন্দকার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মো. হেলাল উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকবর হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মিসেস জয়ন্তী রাণী রায়, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনজুমান আরা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন পারভিন এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নাজির এনামুল হক আখন্দ,সিজেএম নাজির, মোহাম্মদ আবু তাহের, বে সহকারী জয়নুল আবেদীন, মো. শহীদ,মো. মামুনুর রশিদ, মো. নাজিম উদ্দিন, মো. আক্তার হোসেন, বেগম রোকিয়া , বেগম মুর্শিদা খাতুন, তাসলিমা হেলেন, এবং সার্ভাও আজিম, সেলিম, জাহেদ, হাসান, মহিউদ্দিন প্রমুখ।
Developed By Muktodhara Technology Limited