শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৭:২৯, মার্চ ২০, ২০২১
চট্টগ্রামের আকবর শাহ থানাধীন ফয়েজ লেক এলাকায় অসহায় দরিদ্র মা-বাবার আদরের মেয়ের বিয়ে ঠিক হয়। কিন্তু মেয়ের পরিবারের আর্থিক অবস্থা এতই দূর্বল যে বিয়ের যাবতীয় খরচ বহন করা বরাবরই দুঃসাধ্য। তবে পিতৃহীন বাবার মেয়ের জীবনের শখ ও ইচ্ছে ছিল ধনী পরিবারের বিয়ের মত বিয়ে হোক। এইরকম একটি অবস্থায় পাশে দাড়ালো অধিকার বঞ্চিত শিশু একাডেমী।অধিকার বঞ্চিত শিশু একাডেমী নিজে ওই মেয়ের দায়িত্ব নিয়ে সব কিছু পরিপুর্নতার মধ্য দিয়ে বিয়েটি সম্পন্ন করে।
১৯ মার্চ (বৃহস্পতিবার) রাত ৯টায় শুরু হয় শাহী বিয়ের প্রীতিভোজ। কোরমা, পোলাও, মুরগী, খাসি, মিনারেল পানি, ডিম, জর্দা ভাত, ড্রিংকস সবই ছিল এই বিয়েতে। ধনী একটি বিয়ের প্রায় সব কিছুই ছিল এই সুবিধাবঞ্চিত মেয়ের বিয়েতে। কনের ইচ্ছে অনুযায়ী কোনো কিছুর কমতি রাখেনি সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করা “অধিকার বঞ্চিত শিশু একাডেমী“।
কনের মা হাসি মুখে জানান, আমি গরিব মানুষ, এখন বয়স হয়েছে। যেকোন সময় মারা যেতে পারি। আমার অসহায় মেয়েটার বিয়ে দিতে আমার খুবই কষ্ট হচ্ছিলো। অধিকার বঞ্চিত শিশু একাডেমী অভিভাবক হয়ে আমার মেয়ের ভাই-বোন হয়ে সকল দায়িত্ব নিয়েছেন। আমি আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি। এরা সবাই আমার ছেলে-মেয়ে। অসহায় মানুষের দুঃখ বুঝার মানুষ এখনো এই সমাজে রয়েছে। আমি এই সংগঠনের সদস্যদের জন্য দোয়া ও সংগঠনের সফলতা কামনা করছি।
বর জানান, আসলেই আমাদের পাশে আমাদের এতগুলি ভাই-বোন এক সাথে পাবো জীবনে চিন্তাও করিনি।এক মায়ের গর্ভে জন্মিলে শুধু ভাই-বোন হয় না, তা আবারও প্রমান করেছে অধিকার বঞ্চিত শিশু একাডেমী নামক এই সংগঠনটি।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অসহায় মেয়েটির পাশে দাঁড়িয়েছি। এই সামাজিক দায়বদ্ধতা সমাজের সবার। এভাবে সবাই সবার পাশে থাকলে এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবে সমাজ। আমাদের ক্ষুদ্র চেষ্টার কারণে আজ মেয়েটির বিয়ে হয়েছে। এজন্য আমাদের নিজের কাছে ভালো লাগছে। বিয়ের স্বাক্ষী আমরা অধিকার বঞ্চিত শিশু একাডেমী। তাদের যেকোন রকমের সমস্যা আমরা দেখার চেষ্টা করবো। এইসব কিছু করতে আমাদের অনেক রকম প্রতিকুলতা পার করতে হয়। সেইজন্য আমাদের পাশে যদি সরকার, প্রশাসন ও সমাজের বিত্তশালী মানুষরা সহযোগিতার হাতটি বাড়িয়ে দেন তাহলে আমাদের কাজ অনেক সহজ হবে।
পাশাপাশি সার্বিক -সহযোগিতা, মেধা ও শ্রম দিয়ে পুরা বিয়েটি সম্পুর্ন হওয়ার পিছনে আরও দুটি সামাজিক সংগঠন অবদান রেখেছে। তা হল স্পৃহা ও ইউথ ফর বাংলাদেশ।
উল্লেখ্য, অধিকার বঞ্চিত শিশু একাডেমী একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সমাজ উন্নয়নমুলক কাজ করছে বহুবছর ধরে। যেমন ছিন্নমূল, বস্তিবাসী, টোকাই, বিভিন্ন সুবিধাবঞ্চিত বাচ্চাদের পড়ালেখা, স্বাস্থ্যসেবা, শীত বস্ত্র বিতরণ, ঈদের জামা-কাপড় বিতরণ থেকে শুরু করে কোনো গরীব মা-বাবার মেয়ের বিয়েতে এগিয়ে আসা সহ নানা সামাজিক দায়িত্ব পালন করে চলেছে সংগঠনটি।
Developed By Muktodhara Technology Limited