শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৭:২৩, মার্চ ২৩, ২০২১
পঁচিশে মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। এবছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হচ্ছে। একই সাথে পালিত হচ্ছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী।
গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে :-
শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ১-২৫ মার্চ পর্যন্ত বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা,
২৫ মার্চ তারিখে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শণী।
সমগ্র জেলায় ২৫ মার্চ স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা,
২৫ মার্চ রাত ৯টায় নগরীর ফয়’স লেক বধ্যভূমিতে শহিদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন, একই দিন রাত ৯.০০টা হতে ৯.০১টা পর্যন্ত কেপিআই ও জরুরি স্থাপনাবাদে অন্যান্য স্থানে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট, গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ১০টায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আলোচনাসভা প্রভৃতি।
স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের মধ্যে রয়েছে ২৬ মার্চ ভোর ৫.৫১টায় কোর্টহিলে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকল সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। দিবসের মূল অনুষ্ঠান শুরু হবে সকাল ৮টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।
একই সময় সেখানে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, কারারক্ষী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস, গার্লস গাইড কর্তৃক কূচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শণ করবে।
দিবসের আরো অনুষ্ঠানের মধ্যে রয়েছে দুপুর ১২টায় স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল জেলাখানা এতিমখানা শিশু পরিবার ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন, জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফেরাত কামনায় মসজিদ মন্দির গির্জা প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
বিকেল ৪টায় শিশু একাডেমিতে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান।
আরো রয়েছে সুবিধাজনক সময়ে সিনেমাহলসমূহে বিনা টিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র এবং উম্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শণী, জেলা ও উপজেলা সদরে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, ক্রীড়া অনুষ্ঠান , টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ, কাবাডি ও হা ডু ডু খেলার আয়োজন, সিজেকেএস বনাম বিভাগীয় ক্রীড়া সংস্থার মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, দিনব্যাপী শিশু পার্ক, জাদুঘর, চিড়িয়াখানা শিশুদের জন্য উম্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শণীর ব্যবস্থাকরণ, ডিস/ক্যাবল অপারেটর কর্তৃক মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শণ, সন্ধ্যা ৭টায় জিমনেসিয়াম মাঠে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা।
Developed By Muktodhara Technology Limited