শিরোনাম
রাউজান প্রতিনিধি | ২১:৪৮, মার্চ ২৬, ২০২১
চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশ-হেফাজত সংঘর্ষে রাউজানের এক স্কুল ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত স্কুল ছাত্রের নাম ওয়াহিদুল ইসলাম রুমান (১৭)। সে রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের বেরুলিয়া এলাকার সৈয়্যদুল হকের ছেলে। সে রাউজান সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
লেখাপড়ার পাশাপাশি সে হাটহাজারীতে একজন ট্রেইলার হিসেবে কর্মরত ছিল। ২ ভাই ৪ বোনের মধ্যে রুমান সবার ছোট।
নিহত রুমানের বড় বোন বলেন, আমার ভাই আন্দোলনকারীদের মিছিলে ছিল না। মিছিলের সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে
তার বুকে গুলি লাগে।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, আমরা এখনও জানতে পারিনি।
পটিয়ায় হেফাজত-ইসলামী ফ্রন্ট-আওয়ামীলীগের পাল্টা পাল্টি মিছিল
হাটহাজারীতে পুলিশ-হেফাজত সংঘর্ষে নিহত-৪
Developed By Muktodhara Technology Limited