image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

ঘরে ঘরে সহায়তা পৌঁছে দিবে সিএমপি

নিজস্ব প্রতিবেদক    |    ২১:৩৯, এপ্রিল ২১, ২০২১

image

করোনাকালীন দুঃসময়ে নিম্নবৃত্ত ও অস্বচ্ছল মানুষদেরকে প্রয়োজনানুসারে রাতের আঁধারে ঘরে ঘরে সহায়তা পৌঁছে দেয়ার সিন্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ জোন।

বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় জামালখানে একটি কনভেনশন হলে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এই খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন, গতবছরও করোনায় চট্টগ্রামের পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সহায়তা দেয়ার জন্য কাজ করেছিল। এবারও সে ধারা অব্যাহত থাকবে। অসহায় মানুষদের ঘরে পুলিশ নিজে গিয়ে সহায়তা পৌঁছে দিবে ইনশাল্লাহ। যাদের প্রয়োজন আছে কিন্তু চাইতে পারছেন না, তারা মোবাইলে বা এসএমএস দিলেই পৌঁছে যাবে পুলিশের সহায়তা।করোনার এ দুঃসময়ে তিনি সমাজের বিত্তশালীদেরও এগিয়ে আসার আহবান জানান।

এসময় সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, ডিবি দক্ষিণের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ, দক্ষিণ জোনের অতিরিক্ত উপকমিশনার আমিনুল ইসলাম, ওসি কোতোয়ালী নেজাম উদ্দিন, ওসি চকবাজার আতাউর রহমান খন্দকার, ওসি সদরঘাট শাখাওয়াৎ হোসেন, ওসি বাকলিয়া রুহল আমিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image