image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

চট্টগ্রামে পুলিশের অক্সিজেন ব্যাংক সেবা চালু

নিজস্ব প্রতিবেদক    |    ২১:৪২, এপ্রিল ২১, ২০২১

image

করোনা ভাইরাসে চট্টগ্রামে মৃত্যু ও সংক্রমণ দুটোই উর্দ্ধমুখী।করোনা চিকিৎসায় সবচেয়ে জরুরী অক্সিজেন সংকট কিছুটা হলেও লাঘবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক মানবিক উদ্যোগ হাতে নিয়েছে। নগরীর প্রতিটি থানায় অক্সিজেন সিলিন্ডার মজুদ রেখে রোগীদের প্রয়োজনে তা সরবরাহ করার উদ্দেশ্যে অক্সিজেন ব্যাংক নামে নতুন সেবা চালু করেছে।

করোনা আক্রান্ত ব্যক্তির জরুরি প্রয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে নগরীর যে কোনো থানা থেকে অক্সিজেন সরবরাহ করা হবে। অক্সিজেন শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগের মাধ্যমে সিলিন্ডার পুনরায় রিফিল করা যাবে।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) শাহ মোহাম্মদ আব্দুর বলেন, চট্টগ্রামে করোনার প্রাদুর্ভাব দিন দিন বেড়ে চলেছে।এমতাবস্থায় মানুষ অক্সিজেন সংকটে প্রতিমুহুর্তে বিপদে পড়ছেন। নাগরিকদের এ আপদকালীন সমযে তাই বিনামূল্যে অক্সিজেন সরবরাহের সিন্ধান্ত নিয়েছে। 

জনগণকে করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে আক্রান্তদের প্রয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সেবা গ্রহণের পরামর্শ দিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image