শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ২২:০৩, এপ্রিল ২১, ২০২১
ঘরে বসে পন্য ক্রয়ের সংস্কৃতি দিনে দিনে জনপ্রিয় হয়ে ওঠছে দেশের প্রতিটি প্রান্তরে। বনেদি চট্টগ্রামও তার ব্যতিক্রম নয়। সময় ও ঝক্কি ঝামেলা এড়িয়ে দ্রুততম সময়ের মধ্যে গুণগত ও মানসম্পন্ন পন্য সাশ্রয়ী দামে গ্রাহকের দুয়ারে পৌঁছে দেয়ার প্রত্যয়ে শীঘ্রই চট্টগ্রামে যাত্রা শুরু করবে 'ড্যাজেলবুম‘ নামে নতুন একটি ই-কমার্স প্রতিষ্ঠান।
'সেরা দামে সেরা পন্য’ এই স্লোগানে ক্রমবর্ধমান দেশের ই-কমার্স খাতে ক্রেতাদের ঝামেলাবিহীন কেনাকাটার সুবিধা দিতে ১ মে, ২০২১ইং হতে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হবে 'ড্যাজেলবুম (http://dazzleboom.com.bd) নামক প্রতিষ্ঠানটির। 'দ্রুত ডেলিভারি, মানসম্মত পণ্য, বাজার মুল্যে নিত্য পন্য, ডিসকাউন্টসহ নানা সুবিধা মিলবে এই প্ল্যাটফর্মটিতে।
‘ড্যাজেলবুম‘ স্বনামধন্য সফটওয়্যার কোম্পানী মুক্তধারা টেকনোলজি লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। তথ্য প্রযুক্তি সেবায় চট্টগ্রামে নজরকাড়া সাফল্য অর্জনের পর তারা ই-কমার্স ব্যবসায় নতুন বিনিয়োগ নিয়ে এসেছে। চট্টগ্রামে ই-কমার্স ব্যবসায় গুণগত পরিবর্তন ও প্রফেশনাল এপ্রোচের মধ্য দিয়ে তারা গ্রাহকের আস্থা আর বিশ্বাসের জায়গা দখল করতে দৃঢ় প্রতিজ্ঞ। পন্যের মান আর দামে অনন্য উদাহরণ তৈরী করার লক্ষ্য নিয়েই তাদের যাত্রা বলে জানা গেছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, ‘দেশের অনেক ই-কমার্সের ভিড়ে হয়তো আমাদের প্রতিষ্ঠানটি নতুন। কিন্তু মানসম্মত সার্ভিস নিয়ে গ্রাহকদের যে ঝামেলায পোহাতে হয় তা দূর করা হবে আমাদের প্রথম টার্গেট। উন্নত সেবার লক্ষ্য নিয়ে সঠিক দামে, ভালো ব্র্যান্ডের সব পণ্য সঠিক সময়ে গ্রাহকের কাছে পৌঁছে দিতে চায় ড্যাজেলবুম।'
বাইক, স্মার্টফোন, ট্যাব, এসি, গ্যাজেট, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন ও গ্রোসারিসহ অনেক ক্যাটাগরির পণ্য মিলবে ড্যাজেলবুমে। মূল্য পরিশোধের জন্য রয়েছে সব পেমেন্ট অপশন। আছে বিকাশ, ভিসা, মাস্টার কিংবা অ্যামেক্স কার্ড, নেক্সাস পে, ব্যাংক ডিপোজিটসহ নগদে মূল্য পরিশোধের সুবিধা। এছাড়াও কাস্টমার চাইলে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন।
ড্যাজেলবুম সম্পর্কে বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির (https://facebook.com/dazzleboom.com.bd) এই ফেসবুক পেইজে।
শুরুতে কেবল চট্টগ্রাম নগরীতে সেবা দেয়ার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ হলে ধীরে ধীরে তা শহর ছাড়িয়ে উপজেলা পর্যায়েও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। দিনরাত সেবা দেয়ার জন্য রয়েছে একদল তরুণ কর্মী। সবমিলিয়ে চট্টলাবাসীর কেনাকাটাকে নির্ঝঞ্জাট ও দ্রুতসময়ে ঘরে বসে হাতের নাগালে পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ এ কোম্পানিটি নতুন কিছু উপহার দিতে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Developed By Muktodhara Technology Limited