image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

গণপরিবহন চালুর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক    |    ২১:৪০, এপ্রিল ২২, ২০২১

image

গণপরিবহন চালুর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম ও সিলেট বিভাগের সভাপতি মৃণাল চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মূছা, কার্যনির্বাহী সদস্য রকিবুল মাওলা, ট্রাক-কাভার্ড ভ্যান ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুর সবুরসহ পরিবহণ নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, গণপরিবহন বন্ধ থাকায় এর সাথে সংশ্লিষ্ট শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরার উপক্রম এ সেক্টরের শত শত শ্রমিক পরিবারের। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণের সুযোগ দিলে শ্রমিকদের পাশাপাশি জনগণের কষ্ট লাঘব হবে বলে নেতৃবৃন্দ দাবী করেন।

নেতৃবৃন্দ আগামী ২৮ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর সুযোগ দিতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image